
বিশেষ প্রতিনিধি, Reporter।।
শহর প্রতিনিধি, ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ড মধুপুরে এক দিনেই সচেতনতামূলক কার্যক্রমসহ নানা কার্যক্রম পরিচালনা করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে মধুপুর উচ্চ বিদ্যালয় এর সামনে গাছের চারা বিতরণ ও রোপন, খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে ফ্রগার মেশিন দিয়ে স্প্রে ছেটানোর কার্যক্রম উদ্বোধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর মধ্য মধুপুর এলাকায় গাছের চারা বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। পরে হলিক্রিসেন্ট স্কুল মাঠে গাছের চারা রোপন ও গাছের চারা বিতরণ এবং ফুটবল বিতরণ করেন নেতৃবৃন্দ। ১৫ নং ওয়ার্ড জামায়াতের আমির জাফর আহমদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা সপ্তাহ চলছে। সেই আলোকে জামায়াতের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো, তৌহিদুল ইসলামের সহযোগিতায় ফ্রগার মেশিন দিয়ে স্প্রেকরণ, গাছের চারা বিতরণ, ফুটবল বিতরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিপলেট বিতরণ করা হয়েছে। এসব কর্মসূচীতে স্থানীয় জামায়াত নেতা জুলফিকার আহমেদ মিশুসহ গণ্যমান্য ব্যক্তি, জামায়াত-শিবিরের নেতাকর্মী ও জনসাধারণ অংশ নেয়। কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াত আমির মুফতি আবদুল হান্নান এলাকা থেকে মাদক ও কিশোরগ্যাং নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহনের অনুরোধ জানান।