
বিশেষ প্রতিনিধি, Reporter।।
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস কাবিং সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে ফেনীতে ৩৬১ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় শহরের আলহাজ্ব কোব্বাদ আহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল আমিন সরকার। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব কোব্বাদ আহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
ফেনী জেলার স্কাউট সম্পাদক বেল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফেনী জেলা স্কাউটের কমিশনার এ কে এম ফরিদ আহমেদ। এতে বক্তব্য রাখেন, কোর্স লিডার মিজানুর রহমান।
ফেনী সদর উপজেলা স্কাউটের সম্পাদক আমির হোসেন বলেন, প্রশিক্ষনে ফেনী সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষক অংশ নিচ্ছে। আগামী ২৯ জুলাই সনদ বিতরণের মাধ্যমে এ প্রশিক্ষন শেষ হবে।