| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাপুর হাইস্কুলের পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা জিপিএ ৫ পেলেই ৩০ হাজার টাকা পুরস্কার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-04-2026 ইং
  • 377 বার পঠিত
সোনাপুর হাইস্কুলের পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা  জিপিএ ৫ পেলেই ৩০ হাজার টাকা পুরস্কার
ছবির ক্যাপশন: সোনাপুর হাইস্কুলের পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা জিপিএ ৫ পেলেই ৩০ হাজার টাকা পুরস্কার


সদর প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ইং সালের এসএসসি পরিক্ষার্থীদের জন্য মিলাদ, দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইফতেখার আহম্মেদ মজুমদার। স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ। 

স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাখাল চন্দ্রপাল’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতিন ও স্থানীয় সরোয়ার জাহান বকুল, রিজভী মজুমদার, রুমন হাজারী, অবিভাবকবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ইফতেখার মজুমদার বলেন, ২০২৬ সালের পরিক্ষায় এ স্কুল থেকে যারা জিপিএ ৫ পাবে সে সব শিক্ষার্থীকে ২০হাজার টাকা উপহার প্রদান করা হবে। এছাড়াও বিশেষ অতিথি সাংবাদিক জসিম মাহমুদ প্রতি জনকে আরো ১০হাজার টাকা উপহার মানি প্রদান করবেন বলে ঘোষনা দেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group