| বঙ্গাব্দ
ad728
ad728

রিহ্যাব নির্বাচনে পরিচালক হলেন এম ফখরুল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-04-2026 ইং
  • 235 বার পঠিত
রিহ্যাব নির্বাচনে পরিচালক হলেন এম ফখরুল
ছবির ক্যাপশন: রিহ্যাব নির্বাচনে পরিচালক হলেন এম ফখরুল


সোনাগাজী প্রতিনিধি: 

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন ইনটেক প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল ইসলাম। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে তিনি পরিচালক পদে বিপুল ভোটে জয়লাভ করেন।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ২৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭৭ জন প্রার্থী, যা সংগঠনটির ইতিহাসে অন্যতম জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৭৪ জন।

দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এ নির্বাচনে এম ফখরুল ইসলামের পক্ষে ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী, তিনি সাধারণ সদস্যদের বিপুল জনমত নিয়ে বিজয়ী হন।

বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় এম ফখরুল ইসলাম বলেন, এই বিজয় আমার একার নয়, এটি সাধারণ সদস্যদের আস্থার প্রতিফলন। আবাসন খাতের বিদ্যমান সংকট নিরসনে এবং রিহ্যাবকে একটি আধুনিক ও স্মার্ট সংগঠনে রূপান্তর করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group