প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 05-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ ফেনীতে গাঁজা ও বিপুল পরিমান ভারতীয় ঔষধ সহ ২ পাচারকারী র্যাবের জালে

বিশেষ প্রতিনিধি, Reporter।।
ফেনীতে পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে র্যাব। ৩ মে রোববার গভীর রাতে ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে মো. শাহ আলম (৫০) ও মো. কামরুল ইসলাম (৩২) নামে ২ পাচারকারীকে গ্রেফতার করে। শাহ আলম ফেনী পৌরসভার ফলেশ্বর এলাকার আবদুর রশিদের ছেলে ও কামরুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার আবদুল মতিনের ছেলে।
র্যাব জানায়, গোপন খবর পেয়ে ফেনীস্থ র্যাব-৭ এর একটি টিম ফেনী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। এসময় ছাগলনাইয়া উপজেলা সড়ক থেকে আসা একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি ঔষধ জব্দ করা হয়। পাচারে জড়িত শাহ আলম ও কামরুল ইসলামকে গ্রেফতার করে। একইদিন রাতে মহিপাল স্টার লাইন বাস কাউন্টারে (চট্টগ্রাম-কক্সবাজার) এর পাশে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ফেনীস্থ র্যাব-৭ ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, মহিপালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে গেছে। অন্য অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে র্যাব কাজ করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন