
বিশেষ প্রতিনিধি, Reporter।।
সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে টেকাব (২য় পর্যায়) প্রকল্পের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী।
স্বাগত বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা যুব উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ তাফাজ্জল হোসেন।
এসময় সহকারী যুব উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম, প্রশিক্ষক কাজল মিয়া ও সহকারি প্রশিক্ষক শিমুল হোসেনসহ যুব উন্নয়ন দপ্তরের লোকজন ও প্রশিক্ষনার্থী গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রশিক্ষনে ৩টি ব্যাচে ২০ জন যুবক ও ২০ জন যুব মহিলা কে ২মাস ব্যাপি এই কম্পিউটার প্রশিক্ষন প্রদান করা হবে।