
বিশেষ প্রতিনিধি, Reporter।।
ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবু তাহের জানান, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ছাগলনাইয়া উপজেলায় ২২,৮৯৫ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সারাদেশের ন্যায় ফেনী জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল শুরু হয়েছে। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ এম আর টিকা প্রদান করা হবে।
যারা ইতিপূর্বে রুটিন ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় ২ ডোজ এম আর টিকা নিয়েছেন তাদেরকেসহ ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে এই ক্যাম্পেইনে ১ ডোজ এম আর টিকা প্রদান করা হবে। টিকা গ্রহনের জন্য াধীঊচও.মড়া.নফ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্যাম্পেইনের পাশাপাশি রুটিন ইপিআই কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে বলে জানান তিনি।
এসময় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা : শাকিফ সাব্বির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।