
বিশেষ প্রতিনিধি, Reporter।।
সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সোমবার সকালে মারকাজ ইমাম গাজালী (র:) মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতায় উপজেলার ১০টি হিফজুল কুরআন মাদ্রাসার ৫০জন হাফেজ ছাত্র অংশ গ্রহন করেন। মোট ৩টি বিভাগে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়, ক’গ্রুফে ১ থেকে ১০ পারা, খ’গ্রুফে ১১ থেকে ২০ পারা এবং গ’গ্রুফে ৩০ পারা পর্যন্ত পরীক্ষা নেয়া হয়। এসময় প্রতিযোগীদের তেলোয়াতের পাশাপাশি পবিত্র কুরআনের ইয়াদ, তাজবীদ, লাহান ইত্যাদি পরীক্ষা করে দেখা হয়।
প্রতিযোগার বিচারক মন্ডলির প্রধান ছিলেন, মারকাজ ইমাম গাজালী (র:) মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আজগর হোসাইন। সার্বিক তত্বাবধায়ন করেন ইসলামিক ফাউন্ডেশন সোনাগাজী উপজেলা সুপারভাইজার মাওলানা আবদুল মোমেন ও এমসিটি মাওলানা নুরুল আলম।
প্রতিযোগিতা শেষে প্রত্যেক গ্রুফে তিনজন করে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়।