
বিশেষ প্রতিনিধি, Reporter।।
স্টাফ রিপোর্টার : রাঘবপুর যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে মাসিক ইসলামিক ওয়াজ ও তালিমে কোরআনের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাঘবপুর হোসেন ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঘবপুর যুব সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা ইঞ্জিনিয়ার তৈয়ব, সাধারণ সম্পাদক কাওসার রনী পাটোয়ারী, দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম নাইফ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা শেখ ফরিদ ও মাওলানা শহিদুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক রাজু। এ ছাড়া নাইমসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধর্মীয় জ্ঞানচর্চা, পবিত্র কোরআনের শিক্ষা প্রচার এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। রাঘবপুর যুব সমাজ কল্যাণ সংঘের এ উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে ধর্মীয় সচেতনতা ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।