
বিশেষ প্রতিনিধি, Reporter।।
শহর প্রতিনিধি:
ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারী রাস্তার উপর স্থাপিত ২টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। গতকাল রবিবার বিকালে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তারের নেতৃত্বে এ উচ্ছে অভিযান পরিচালনা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বারাহীপুর মৌজায় রাস্তার পাশে ঢালাইকৃত জায়গার উপর বেশ কিছুদিন ২টি দোকান বসিয়ে দখল করে একটি চক্র। বিষয়টি প্রশাসনের নজরে এলে রবিবার বিকালে অভিযান চালিয়ে অবৈধভাবে সরকারী রাস্তার উপর বসানো দোকানগুলো গুটিয়ে দেয়া হয়।