| বঙ্গাব্দ
ad728
সকল খবর

প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩ দিনের কর্মসূচি ফেনী জেলা যুবদলের

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ফেনী জেলা যুবদল। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মৎস্যপোনা অবমুক্তকরণ ও বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান। রোববার ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার, সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিস্তারিত...

চাঁদবাজ যে হোক কোন ছাড় নয় - প্রশাসনকে নির্দেশ পরিবেশমন্ত্রীর

দেশে কোনো চাঁদাবাজের ছাড় নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, চাঁদাবাজ যদি তাঁর নিজের ছেলেও হয়, তাকেও আইনের আওতায় আনতে হবে। চাঁদাবাজির কারণে দেশে অশান্তি সৃষ্টি হয়, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ নষ্ট হয়। এতে কর্মসংস্থানের সুযোগ কমে, বেকারত্ব বাড়ে এবং অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হয়।

বিস্তারিত...

ফেনীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা বিপ্লব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাম্য, ন্যায় ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দিতেই আমরা আপনাদের উৎসবে এসেছি। আপনাদের সুখে-দুঃখে

বিস্তারিত...

অভিষেক অনুষ্ঠানে ভিপি জয়নাল ‘দলিল লেখার নামে হয়রানি ও অনিয়ম করলে ছাড় নেই’

দলিল লেখার নামে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে। পেশাগত দায়িত্ব পালনে কেউ অনিয়ম করলে, তিনি যত ক্ষমতাধরই হোন না কেন, ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। গত বৃহস্পতিবার ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিস শাখা বাংলাদেশ দলিল লেখক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী শহরের একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আবিদুল ইসলাম ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর পাসের হার বাড়াতে গিয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহনের পর শিক্ষার মানন্নোয়নে কাজ করে যাচ্ছে। কিন্ত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শুধু সরকার চাইলে হবে না’। তিনি শনিবার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলে

বিস্তারিত...

কিছু গোষ্ঠী দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে। সাম্প্রতিক সময়ে কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু গোষ্ঠী বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের প্রচেষ্টা সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারে, যার ফলে শেষ পর্যন্ত জনগণই ক্ষতিগ্রস্ত হবে।’

বিস্তারিত...

জিয়াউর রহমান থেকে তারেক রহমান

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন। দলটি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় দলটি বাংলাদেশি জাতীয়তাবাদ, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে একটি রাজনৈতিক কর্মসূচি সামনে নিয়ে আসে। বিএনপির নিজস্ব ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, দলটি ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে যাত্রা শুরু করে। ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা, সামরিক বাহিনী ও রাজনৈতিক ব্যবস্থাকে ঘিরে একাধিক অস্থিরতা তৈরি হয়। ১৯৭৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ধারাবাহিক অভ্যুত্থান ও পাল্টা-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

বিস্তারিত...

পরশুরামে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পরশুরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুহুরী ও কহুয়া নদীর বেড়িবাঁধ নির্মাণ ও নদী খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সভাস্থল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বিস্তারিত...

মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ফুলগাজী উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিদ্যালয়ের সভাপতি মাস্টার আবুল কালাম ভূইয়ার অর্থায়নে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলী আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তাহের মজুমদার'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফেনী -১ আসনের এমপি মুন্সী রফিকুল আলম মজনু।

বিস্তারিত...

ফেনীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ, স্বৈরাচার-রাজাকার মিলে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে -জেলা যুবদলের আহ্বায়ক নাছির

ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খোন্দকার বলেছেন, বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে স্বৈরাচার আওয়ামী লীগ ও বিরোধী দলের নেতা-কর্মীরা দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করা হলে যুবদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। তিনি বলেন, ১৯৮৬ ও ১৯৯১ সালের ষড়যন্ত্রের মতো আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা। বিএনপি জনগণের দল, এ বিষয়টি তারা ভুলে গেছে। জনগণের জানমালের ক্ষতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

বিস্তারিত...

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদ, ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল সোমবার বিকেলে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মিজান রোড, কলেজ রোড, ট্যাংক রোড, জিরো পয়েন্ট ও বড় মসজিদ এলাকা প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ফেনী সদর ও পৌর বিএনপির বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকানোর দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পুরাতন জেল রোড, জিরো পয়েন্ট ও বড় মসজিদ প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো -পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো, যদিও এই নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন থাকবেনা তবে দল থেকে আমরা একজন কে সমর্থন দেবো, সেই প্রার্থীর বিজয়ের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সোনাগাজী উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিস্তারিত...

লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ -ফেনীতে পরিবেশমন্ত্রী মিন্টু

জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলার হার বাড়লে বাংলাদেশের পানির উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি লবণাক্ততার ঝুঁকি বাড়বে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘লস অ্যান্ড ড্যামেজের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ) আমরা এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেব।

বিস্তারিত...

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত ,,, ১ অক্টোবর ফেনী আসার সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত আগামী ১৭ সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করা হয়েছে। পূর্বের সূচি অনুযায়ী সফরটি পিছিয়ে আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল ​রোববার দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে আগামী ১৭ সেপ্টেম্বরের সফরটি স্থগিত করা হয়েছে। নতুন নির্ধারিত তারিখে (১ অক্টোবর) প্রধানমন্ত্রী ফেনী আগমন করবেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group