| বঙ্গাব্দ
ad728
সকল খবর

সাহিত্যের বরপুত্র ফেনীর জিন্নাহ চৌধুরী

হযরত আমির উদ্দিন পাগলা মিয়ার (রহঃ) স্মৃতি বিজড়িত পূণ্যভূমি ফেনীর উর্বর মাটি যুগে যুগে জন্ম দিয়েছে বহু জ্ঞানী- গুণী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদসহ বরেণ্য ব্যক্তিদের। আমরা এসব গুণীদের কেউ চিনেন, কেউ চিনেননা। নাম শুনলেও বিস্তারিত জানেনা। ফলে আমাদের ফেনীর নতুন প্রজন্ম ফেনীর গুণীদের ব্যাপারে একেবারেই অন্ধকারে রয়েছেন। এসব গুণীদের সংখ্যা অসংখ্য। তারা সকলে জীবিত নাই। প্রয়াত হয়েছেন অনেকেই। কিন্তু যারা এখনও সৃষ্টিশীল কাজের সাথে জড়িত রয়েছেন, আলো ছড়াচ্ছেন স্ব স্ব কর্মক্ষেত্রে সমসাময়িক (জীবিত) এসব সৃষ্টিশীল বরেণ্য ব্যক্তিদের নিয়ে দৈনিক স্টার লাইন পত্রিকা ধারাবাহিকভাবে তাদের জীবনালেখ্য তুলে ধরবে। তারই অংশ হিসাবে আজ পত্রস্থ হয়েছে সৃষ্টিশীল মানুষ আজিজুল বারী জিন্নাহ চৌধুরীর জীবনালেখ্য।

বিস্তারিত...

হাতিয়ায় অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে ব্যাপক ফসলহানি

টানা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় ৩০ কোটি ৩৫ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ও বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাসেত সবুজ এসব তথ্য জানান।

বিস্তারিত...

রবীন্দ্রনাথের মৃত্যুচিন্তা ও সৃষ্টির ত্রিকালদর্শী প্রভাব

“মরণ রে, তুঁহু মম শ্যামসমান”—এই একটি পঙক্তিতে রবীন্দ্রনাথ ঠাকুর যেন মৃত্যুর ভেতরেও জীবনের জয়গান শুনে ফেলেন। বাংলা ১৩৪৮ সনের ২২শে শ্রাবণ (১৯৪১ সালের ৭ আগস্ট) কলকাতায় পৈতৃক বাসভবনেই রবীন্দ্রনাথ ঠাকুর শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত...

পাপেট শো ২.০: যখন রাজনীতি হয়ে ওঠে প্রহসনের মঞ্চ আর নাগরিকেরা পরিণত হয় পুতুলে

মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর কালজয়ী উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’-য় দেখিয়েছেন, মানুষ মনে করে সে নিজের ইচ্ছাশক্তির বলেই জীবন পরিচালনা করছে। অথচ বাস্তবে ক্ষমতা, লোভ, সামাজিক কাঠামো ও নিয়তির অদৃশ্য সুতোয় বাঁধা এক পুতুলের মতোই সে নিয়ন্ত্রিত হয়।

বিস্তারিত...

সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব: জেলা প্রশাসক

ফেনী জেলা প্রশাসকের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘ক্লিন ফেনী’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের সদর হাসপাতাল মোড়ে বন্ধু মহল ফেনীর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা

বিস্তারিত...

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন'র বিদায় সংবর্ধনা

ফেনী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। পদোন্নতির পর তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিস্তারিত...

মাদক কারবারিকে গ্রেপ্তার করায় নোয়াখালীর ডিবি পুলিশ পুরস্কৃত

১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তারে সফল অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে নগদ অর্থ পুরস্কার দিয়েছে জেলা পুলিশ। গত রোববার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামের হাতে পু

বিস্তারিত...

ফেনী চেম্বার’র ‘ক্লিন ফেনী’ কর্মসূচি অনুষ্ঠিত

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জেলা প্রশাসনের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা ‘ক্লিন ফেনী’ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকালে ফেনী চেম্বারের কার্যালয়ের সামনে সংগঠনের ব্যানারে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

নাসিরনগরে ৩ মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা!

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের পুলিশের হাতে তুলে দিলেন এক মা। গত রবিবার দুপুরে প্রতিবেশীদের সহায়তায় তাদের ধরে পুলিশে সোপর্দ করেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশ তাদের কারাগারে পাঠায়

বিস্তারিত...

একদিকে গ্যাস সংকট অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের নাভিশ্বাস চরমে

দেশব্যাপী গ্যাস সংকটে দিশেহারা জনগণ। আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি তো আছেই। তীব্র সংকটের মধ্যেই ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে সরকার। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দাম বাড়ানোর পর ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা। দাম বাড়ার আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা। প্রায় দুই সপ্তাহ ধরে এ গ্যাস সংকট চলছে। সিএনজি স্টেশন থেকে বাসাবাড়ি, রেস্তোরাঁ সব জায়গায় এখন হাহাকারের নাম গ্যাস সংকট। বাসাবাড়িতে গ্যাসের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে শত শত যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। গ্যাসের জন্য চালকদের ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে হচ্ছে।

বিস্তারিত...

নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

নোয়াখালীর সেনবাগ উপজেলার বড় চারিগাঁও এলাকায় নতুন একটি গ্যাস কূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এঙ্প্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেঙ্)। নির্ধারিত সময়ের মধ্যে খনন ও পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে এ কূপ থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে আশা করা হচ্ছে।

বিস্তারিত...

দাগনভূঞায় খাল পুনঃখনন শেষে ৬১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বিরলী খাল ও জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া খাল পুনঃখনন শেষে প্রকল্পের উদ্ধৃত্ত ৬১ লাখ ২০ হাজার ৬৪৭ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার রাজাপুর বিরলী খাল ও সিলোনিয়া খাল পুনঃখনন প্রকল্পে সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করে বিশাল অঙ্কের এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।

বিস্তারিত...

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ!

নোয়াখালীর সেনবাগে বোনকে দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর আবুল কাশেম (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল কাশেম উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের রমিজ উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত নুর মিয়ার ছেলে।

বিস্তারিত...

ফেনীতে ফুলকুঁড়ি আসরের বৃক্ষরোপণ

‘গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে স্বদেশ ভরি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ফেনী শহর শাখার হাসনাহেনা আসরের উদ্যোগে মঙ্গলবার ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

পরশুরামে রাজনীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে মতবিনিময়

‎ফেনীর পরশুরামে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় দায়িত্বশীল রাজনীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার সকালে পরশুরাম সরকারি কলেজ মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ মতবিনিময় সভার আয়োজনে করে। ‎পিএফজির আ্যম্বাসেডর ও পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group