ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। গতকাল সোমবার বিকেলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক তিনটি বিশেষ অভিযানে ১৩৯ পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
ফেনী শহরের বড় বাজারে অভিযান চালিয়ে ৩৩০ কেজি নিষিদ্ধ ও ক্ষতিকর পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পলিথিন বিক্রি ও মজুতের দায়ে চার ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায়ের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ফেনীর ছাগলনাইয়ায় ফেনী নদীর তীরে জব্দ করা সোয়া ২ লাখ ঘনফুটের বেশি বালু রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। আদালতের নির্দেশে এ তথ্য উঠে এসেছে। লোপাট হওয়া বালুর আনুমানিক বাজারমূল্য ৬৭ লাখ ১৪ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বালু চুরির ঘটনায় এসআই পংকজ দাসের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, আদালতের নির্দেশে ফেনী নদীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর এলাকায় সরকারি জব্দ করা বালুর সঠিক পরিমাণ নির্ধারণে উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৭০টি বালুর স্তূপ পরিমাপ করেন। পরে তিনি ৩৮ লাখ ৯৮ হাজার ৬৯৭ ঘনফুট বালু পাওয়া গেছে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন। ফেনী নদীর পাড়ের সোনাপুর এলাকায় লুট হয়ে যাওয়া জব্দকৃত বালুর স্তূপ।
২০১৯ সালে সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হ'ত্যা মামলায় মৃ'ত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি গতকাল মঙ্গলবার থেকে চলছে। ২০১৯ সালের ২৪ অক্টোবর রায়ে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেন। মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাহারে অস্বীকৃতি জানানোয় নুসরাত জাহান রাফিকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর একই বছরের ১০ এপ্রিল তার মৃত্যু হয়।
ফেনী শহরের মহিপাল এলাকায় ঘুমন্ত স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় নূর নবী হোসেন (৩০) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত প্রধান আসামী শাহ পরান ফয়সাল সাদ্দাম হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো চাকু। গত রোববার ভোরে ফেনী শহরের মহিপাল ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। নিহত নূর নবী ভোলা সদর উপজেলার নিচকাছিয়া গ্রামের আবদুর রবের ছেলে। নদীভাঙনে সর্বস্ব হারিয়ে তিনি পরিবার নিয়ে ফেনীতে এসে বোতল কুড়িয়ে ও দিনমজুরী করে জীবিকা নির্বাহ করতেন।
ফেনী সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চকলেট ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বিজিবি। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা। গতকাল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ছাগলনাইয়ায় বালু ব্যবসার টাকা পয়সার বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা পরিষদ কম্পাউন্ড সংলগ্ন ছাগলনাইয়া-করেরহাট সড়কের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার পাশাপাশি সেনা হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ফেনী সদর উপজেলার গুরুত্বপূর্ণ ধলিয়া-লেমুয়া সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজ নিয়ে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ২০ কোটি টাকার এই উন্নয়ন প্রকল্পে মানসম্মত উপকরণের পরিবর্তে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, “ধলিয়া-লেমুয়া সড়ক” উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার চেইনেজ ০ থেকে ৬ হাজার ৯৩৮ মিটার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের কাজ চলছে। প্রকল্পটির অনুমোদিত ব্যয় ১৯ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৯২০ টাকা এবং কার্যাদেশ অনুযায়ী চুক্তিমূল্য ১৯ কোটি ৮২ লাখ ৫০ হাজার ৭৯৮ টাকা। ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি কাজ শুরু হয়েছে এবং ৫৪০ দিনের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার কথা রয়েছে।
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামে একটি প্রবাসী পরিবারের চলাচলের পথে দেয়াল নির্মাণ করে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ উপজেলার ৫ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের অন্যতম ভরসার ঠিকানা। ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে উপজেলার নিয়মিত রোগী ছাড়াও প্রতিদিন সড়কে দুর্ঘটনার শিকার শত শত রোগী সেবা গ্রহণ করে এ হাসপাতালে। এছাড়াও বিগত কয়েক বছরে প্রসূতি মায়েদের রেকর্ড নরমাল ডেলিভারির মাধ্যমে ব্যাপক সূনাম ও আস্থা অর্জন করেছে এ সরকারী হাসপাতালটি।
দাগনভূঞা পৌরসভার গুরুত্বপূর্ণ ৯ ওয়ার্ডের বাংলাবাজার সড়কের সংস্কার কাজ চলছে। দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটা সংস্কারে এলাকাবাসীর উচ্ছাস আগ্রহ ছিল অনেক। কিন্তু কাজ শুরুর পর থেকেই নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। কাজের শুরুতেই বালুর পরিবর্তে মাটি ও ইটের কনা ছাড়াই রাস্তার পুরুত্বের কাজ করেছেন ঠিকাদার।
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকে টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ৩ সরকারি কর্মচারী চারদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
ফেনীর দাগনভূঞা উপজেলায় সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে, বাস্তবে কোনো কাজ না করেই খাতা-কলমে খাল খনন দেখিয়ে বরাদ্দের টাকা উত্তোলন করে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের 'জয়নারায়ণপুর-বিরলী খাল' এবং রাজাপুর বাজারের পশ্চিম পাশের 'দত্তের খাল' খনন প্রকল্পে এই অনিয়মের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।