স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) পদে (চলতি দায়িত্ব) নিয়োগ পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মিরসরাই জেনারেল হাসপাতাল বেবি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মিরসরাই পৌরসদরে ফিতা কেটে উদ্বোধন করেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফরহাদ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
ফেনীর পরশুরামে সীমান্তবর্তী ও বন্যাপ্রবণ এলাকার মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার আগাম প্রস্তুতিমূলক সচেতনতা সভা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ফেনী ব্যাটেলিয়ান (বিজিবি-৪)। গতকাল বুধবার উপজেলার পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি ফেনী ব্যাটালিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মত ফেনীতেও অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। 'মানবতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা' স্লোগানে ফারাজ হোসেন ফাউন্ডেশন ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসের আয়োজনে ফেনীতে এ ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন তিনশ মানুষ।
“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে ফেনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
ফুলগাজীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েএ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবার মান বৃদ্ধি ও আন্তরিক সেবা পাওয়ায় সুফলভোগীতের আস্থা অর্জন করেছে। বিশেষ করে উপজেলায় প্রসূতি সেবায় আস্থা ও বিশ্বাসের ঠিকানায় রূপ নিয়েছে সরকারী এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি। এছাড়াও ইনডোর, আউটডোর ও জরুরী বিভাগের সেবায়ও ইতিবাচক পরিবর্তন হওয়ায় উপজেলার ৩ লক্ষাধিক মানুষের ভরসায় এসেছে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন প্রকল্পের আওতায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে ১৭০ অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা, ৩৫ জনের চশমা পরীক্ষা ও ২৩ জন রোগীর ছানি অপারেশনের বাছাই করা হয়েছে।
ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে জেনারেটর ৮ বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে তীব্র লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েসেবা নিতে আসা রোগীরা। বিদ্যুৎ এর বিকল্প ব্যবস্থা হিসাবে হাসপাতালে একটি জেনারেটর থাকলেও সেটি দীর্ঘ ৮ বছর ধরে বিকল। আর দীর্ঘদিন ধরে জেনারেটর বন্ধ থাকার কারণে নষ্ট হচ্ছে ব্যাটারিসহ মূল্যবান যন্ত্রাংশ। জেনারেটর মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দিয়েও সাড়া মিলছে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
“নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, নীরব ঘাতককে পরাজিত করুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল। গতকাল রবিবার দিবসটি উদযাপন উপলক্ষে দিনের প্রথম প্রহরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। পাশাপাশি নির্ধারিত কিছু মেডিক্যাল টেস্টে ৫০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়। সকাল থেকেই বিভিন্ন
শিশুর সুস্থ ও স্বাভাবিকভাবে হেঁটে চলার অধিকার নিশ্চিত করতে এবং জন্মগত ত্রুটি ‘ক্লাবফুট’ বা মুগুর পা সম্পর্কে মাঠ পর্যায়ে সচেতনতা বাড়াতে ফেনীতে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে তৃণমূলের স্বাস্থ্যকর্মীদের নিয়ে 'আর্লি ডিটেকশন অ্যান্ড রেফারেল (ইডিআর)' শীর্ষক এই আয়োজন সম্পন্ন হয়। ইউনাইটেড পারপাস
সোনাগাজী ডায়াবেটিস এন্ড স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের নবজাতক শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এনআইসিইউ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ফেনীতে আধুনিক হৃদরোগ চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে স্টার লাইন গ্রুপ পরিচালিত স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল-এ হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেছেন সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন।
জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও ফুড বাস্কেট বিতরন অনুষ্ঠান সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুষ্টিবিষয়ক আলোচনা সভার আয়োজন করা হলেও তা কার্যত চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।