জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা তাঁতি দলের নেতৃবৃন্দ। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তবাজার এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মহিপাল ট্রাজেডি দিবসে ফেনী শহর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর মহিপাল জিরো পয়েন্টে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফেনীতে জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী, হত্যাকাণ্ডের প্রতীকী বিচার ও ফাঁসি মঞ্চ স্থাপন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্ট ২০২৫ ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত ১১ শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মহিপাল ফ্লাইওভারের নিচে স্বপ্ন যাত্রা যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা জেরে বিএনপির দুই গ্রুপের একই দিন একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। গতকাল বুধবার অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাগলনাইয়া পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে র্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান নেয়। দুপুরের পর থেকে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর সদরের ছাগলনাইয়া-ফেনী সড়ক, কলেজ রোড, জিরো পয়েন্ট ও ছাগলনাইয়া-শুভপুর সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে র্যাব ও পুলিশের সদস্যরা সশস্ত্র অবস্থান নেন। তল্লাশির পাশাপাশি শহরজুড়ে নিরাপত্তা টহল জোরদার করা হয়।
মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার থেকে মাদবারহাট সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংস্কার কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন এমপি।
ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা নয়-ছয় হলে তা বরদাস্ত করবো না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অনিয়মের অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ মানবিক সহায়তা কর্মসূচির জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পরশুরাম উপজেলা প্রশাসন কতৃক আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ এর সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট (ভূমি) শাফায়াত আক্তার নূর, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ আশ্রাফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম
২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামোর সংস্কার ও রক্ষণাবেক্ষণ (টিআর-কাবিখা) কর্মসূচির আওতায় ফেনীতে ১শ ৫১ প্রকল্পে ২ কোটি ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ফেনী সদর উপজেলা অডিটোরিয়ামে ফেনী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রধান অতিথি থেকে প্রকল্প কমিটির সভাপতিদের হাতে চেক হস্তান্তর করেন।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে সরকারের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের আহ্বান জানান।
দ্রুত সময়ের মধ্যে সারাদেশে এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার, সোনাগাজীতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন কালে রোববার বিকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এই কথা বলেন।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহীম হোসেন ইভুর ব্যক্তিগত উদ্যোগে ফেনী সেন্ট্রাল হাই স্কুলে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নির্বাচনে নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আজ ফেনী আসছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি। সকাল সাড়ে ১০ ঘটিকায় ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অংলকৃত করবেন তিনি। এতে বিশেষ অতিথি থাকবেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু উপস্থিত থাকার কথা রয়েছে। আজ প্রথম বারেরমত ফেনীতে কোন অনুষ্ঠানে একইমঞ্চে ফেনীর ৪ এমপিকে দেখা যাবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমরা অনেক সংস্কারের কথা শুনেছি। ন্যায় বিচারের কথা শুনেছি। অন্তর্বর্তীকালীন সরকার এসব নিয়ে নাড়াছাড়া করলো। কিন্তু তারা নতুন কোন শক্তিকে ক্ষমতায় আসার সুযোগ দিলো না। তারা সেই পুরাতন শক্তির সাথে আপোষ করে একটা আপোষের সরকার ক্ষমতায় নিয়ে আসলো। একপক্ষকে সরকার ও অপর পক্ষকে বিরোধী দল বানালো। যে কারণে দেশে মৌলিক কোন পরিবর্তন হয়নি। যার কারণে ১৯৭১ সালের পর থেকে রাস্ট্র যেভাবে চলছে, এখনও সেইভাবে চলছে। দুর্নীতি, দুঃশাসন, লুটতরাজ ও চাঁদাবাজি এখনো আগের মতো চলছে। সব জায়গায় আগে যা হয়েছিল এখনো তা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাহেরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়।