হযরত আমির উদ্দিন পাগলা মিয়ার (রহঃ) স্মৃতি বিজড়িত পূণ্যভূমি ফেনীর উর্বর মাটি যুগে যুগে জন্ম দিয়েছে বহু জ্ঞানী- গুণী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদসহ বরেণ্য ব্যক্তিদের। আমরা এসব গুণীদের কেউ চিনেন, কেউ চিনেননা। নাম শুনলেও বিস্তারিত জানেনা। ফলে আমাদের ফেনীর নতুন প্রজন্ম ফেনীর গুণীদের ব্যাপারে একেবারেই অন্ধকারে রয়েছেন। এসব গুণীদের সংখ্যা অসংখ্য। তারা সকলে জীবিত নাই। প্রয়াত হয়েছেন অনেকেই। কিন্তু যারা এখনও সৃষ্টিশীল কাজের সাথে জড়িত রয়েছেন, আলো ছড়াচ্ছেন স্ব স্ব কর্মক্ষেত্রে সমসাময়িক (জীবিত) এসব সৃষ্টিশীল বরেণ্য ব্যক্তিদের নিয়ে দৈনিক স্টার লাইন পত্রিকা ধারাবাহিকভাবে তাদের জীবনালেখ্য তুলে ধরবে। তারই অংশ হিসাবে আজ পত্রস্থ হয়েছে সৃষ্টিশীল মানুষ আজিজুল বারী জিন্নাহ চৌধুরীর জীবনালেখ্য।
টানা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় ৩০ কোটি ৩৫ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ও বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাসেত সবুজ এসব তথ্য জানান।
পরশুরামে ১৪ বছর বয়সী কিশোরী গৃহকর্মী ফারজানা আক্তার প্রিয়া হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা আক্তার তিমুর গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের ন্যায় ফেনীতেও নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে গত বুধবার সকালে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পনের পর ফেনীর শিল্পকলা একাডেমীতে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা এবং প্রশাসনের কর্তারা।
“মরণ রে, তুঁহু মম শ্যামসমান”—এই একটি পঙক্তিতে রবীন্দ্রনাথ ঠাকুর যেন মৃত্যুর ভেতরেও জীবনের জয়গান শুনে ফেলেন। বাংলা ১৩৪৮ সনের ২২শে শ্রাবণ (১৯৪১ সালের ৭ আগস্ট) কলকাতায় পৈতৃক বাসভবনেই রবীন্দ্রনাথ ঠাকুর শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে সাউথইস্ট ডিগ্রি কলেজের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে কলেজের মিলনায়তনে আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য ও ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলাই যোদ্ধা মো শাহজাহান সিরাজী। বিশেষ অতিথি ছিলেন, পরিচালনা পর্ষদের বিদ্যাৎসাহী সদস্য নুর ইসলাম। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী
মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর কালজয়ী উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’-য় দেখিয়েছেন, মানুষ মনে করে সে নিজের ইচ্ছাশক্তির বলেই জীবন পরিচালনা করছে। অথচ বাস্তবে ক্ষমতা, লোভ, সামাজিক কাঠামো ও নিয়তির অদৃশ্য সুতোয় বাঁধা এক পুতুলের মতোই সে নিয়ন্ত্রিত হয়।
অস্বাভাবিক হারে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে ফেনীর দাগনভূঞা পৌরসভার সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক বাসিন্দা অংশ নেন।
ফেনী জেলা প্রশাসকের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘ক্লিন ফেনী’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের সদর হাসপাতাল মোড়ে বন্ধু মহল ফেনীর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা
ফেনী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। পদোন্নতির পর তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তারে সফল অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে নগদ অর্থ পুরস্কার দিয়েছে জেলা পুলিশ। গত রোববার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামের হাতে পু
ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। গতকাল সোমবার বিকেলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জেলা প্রশাসনের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা ‘ক্লিন ফেনী’ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকালে ফেনী চেম্বারের কার্যালয়ের সামনে সংগঠনের ব্যানারে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের পুলিশের হাতে তুলে দিলেন এক মা। গত রবিবার দুপুরে প্রতিবেশীদের সহায়তায় তাদের ধরে পুলিশে সোপর্দ করেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশ তাদের কারাগারে পাঠায়
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ফেনীতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।