| বঙ্গাব্দ
ad728
সকল খবর

দৈনিক ফেনীর উদ্যোগে স্মরণসভা শ্রদ্ধা আর স্মৃতিচারণে ওছমান হারুন দুলাল

দৈনিক ফেনীর উপদেষ্টা, এনটিভি ও জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে ফেনী গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এ স্মরণসভায় ফেনীর প্রশাসনিক, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শোকাবহ পরিবেশ। স্মরণসভায় বক্তারা বলেন, একজন সংবাদকর্মীর মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি ফেনীর সাংবাদিকতা ও জনপদের অপূরণীয় ক্ষতি।

বিস্তারিত...

সোনাগাজীতে গৃহস্থালি পুকুরে মাছ চাষের প্রদর্শনী

সোনাগাজীতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষের প্রদর্শনীর সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

সার ও বীজ পেল ফেনী সদর’র ১২শ কৃষক

ফেনীতে বিনামূল্যে ১২ কৃষকের মাঝে সবজি বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নির্বাচিত কৃষকদের হাতে এসব প্রণোদনা তুলে দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন।

বিস্তারিত...

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক হলেন ডা. রুবাইয়াত বিন করিম

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) পদে (চলতি দায়িত্ব) নিয়োগ পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিস্তারিত...

ফেনীতে উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

ফেনীতে হাজার হাজার পূর্ণার্থীর অংশ গ্রহনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে ফেনীর সর্ববৃহৎ মন্দির শহরের ট্রাংক রোডস্থ জয়কালী মন্দির, এসএসকে রোডস্থ জগন্নাথ বাড়ি মন্দির ও সহদেবপুরের ইস্কন মন্দিরে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেয়।

বিস্তারিত...

ফেনীতে সাংবাদিক দুলালের স্মরণে দোয়া অনুষ্ঠিত

প্রয়াত সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলালের স্মরণে ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্ট মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

মরহুম সাংবাদিক খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সংগঠনের সাবেক সিনিয়র সদস্য, সাপ্তাহিক স্বদেশ কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মরহুম খলিলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বৃষ্টি-জোয়ারে হাতিয়ায় ২৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি, বিপাকে ৮০ হাজার কৃষক

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কৃষিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। আউশ ধান, আমনের বীজতলা, মৌসুমি সবজি, ফলের বাগান, মরিচ ও পানের বরজ মিলিয়ে প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের হিসাবে, এতে প্রায় ৮০ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন। সম্ভাব্য ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকার বেশি।

বিস্তারিত...

মিরসরাই জেনারেল হাসপাতাল উদ্বোধন সরকার উন্নত স্বাস্থ্য সেবার জন্য কাজ করছে

মিরসরাই জেনারেল হাসপাতাল বেবি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মিরসরাই পৌরসদরে ফিতা কেটে উদ্বোধন করেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফরহাদ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

বিস্তারিত...

ফেনীতে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন

'কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে'-এই স্লোগান নিয়ে ফেনীতে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রমের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

বিস্তারিত...

ফেনীতে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি সম্প্রচার করা হয়েছে। এ উপলক্ষে ফেনী জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল বুধবার সদর উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে বড় পর্দায় অনুষ্ঠানটি উপভোগের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মন্দিরে ফল বিতরণ

ফেনীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরীর উদ্যোগে রথযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও বিভিন্ন মন্দিরে ফল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে ফেনী শহরের জগন্নাথ বাড়ি মন্দির প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতি

বিস্তারিত...

সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ পরশুরামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ

ফেনীর পরশুরামে সীমান্তবর্তী ও বন্যাপ্রবণ এলাকার মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার আগাম প্রস্তুতিমূলক সচেতনতা সভা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ফেনী ব্যাটেলিয়ান (বিজিবি-৪)। গতকাল বুধবার উপজেলার পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি ফেনী ব্যাটালিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ফেনীতে আমার কাগজ’র প্রতিষ্ঠাবার্ষিকী সুশাসন প্রতিষ্ঠায় গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম অপরিহার্য

বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ফেনীতে দৈনিক ‘আমার কাগজ’ পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, সুশাসন এবং গণতন্ত্র একই সূত্রে গাঁথা। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সুশাসন নিশ্চিত করা সম্ভব, আর সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বক্তারা একটি স্বাধীন, দায়িত্বশীল এবং অনুসন্ধানী গণমাধ্যমের ওপর গুরুত্বারোপ করে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের প্রতিপক্ষ নয়, বরং গঠনমূলক ভূমিকা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে রাষ্ট্রকে আরও শক্তিশালী করতে কাজ করে।

বিস্তারিত...

ছাগলনাইয়ায় সাংবাদিক সজীবের ওপর হামলার ঘটনায় মানববন্ধন নেপথ্যের হোতাদের গ্রেপ্তার’র আল্টিমেটাম

ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হামলার সঙ্গে জড়িত সকল আসামি এবং নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group